তৃণমূলের দলত্যাগীরা বিভীষণ এবং মীরজাফর, দেখলেই বলবেন বাপী বাড়ি যা, বললেন ব্রাত‍্য বসু - The News Lion

তৃণমূলের দলত্যাগীরা বিভীষণ এবং মীরজাফর, দেখলেই বলবেন বাপী বাড়ি যা, বললেন ব্রাত‍্য বসু




দি নিউজ লায়ন ;  তৃণমূলের দলত্যাগী নেতারা বিভীষণ এবং মীরজাফর- পাথরপ্রতিমার জনসভায় আক্রমণাত্মক মন্ত্রী ব্রাত্য বসু। বুধবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের মিলন মোড়ে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে এক সভার আয়োজন করে তৃণমূল।এদিনের সভায় রাজ্যের বিজ্ঞান,প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, তৃণমূল দল থেকে যে সমস্ত নেতারা চলে গেছেন সেই সব দলত্যাগী নেতারা বিভীষণ,মীরজাফর।


পাশাপাশি এই সভা থেকেই বিজেপিকে একহাত নিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু।কয়েক সপ্তাহ আগে এই জায়গাতেই সভা করে ছিলেন  কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়।সেই প্রসঙ্গ টেনে নাম না করে দুই বিজেপি নেতাকে বহিরাগত বলে আক্রমণ করলেন মন্ত্রী ব্রাত্য বসু।তিনি বলেন,।এই সব নেতাদের দেখলেই বলবেন বাপি বাড়ি যা।এরা বিভীষণ এবং মীরজাফর। যারা ভোটের আগে পার্টি আমায় কি দিলো হিসেব না করে, কি দিলনা হিসেব করে, তারা বিভীষণ, তারাই মীরজাফর।


রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি সরকারকে পুঁজিবাদী আখ্যা দিয়ে অভিযোগ করে বলেন  পুঁজিবাদী শক্তির কাছেই প্রাকৃতিক সম্পদকে বিক্রি করছে কেন্দ্র সরকার।প্রাকৃতিক সম্পদে ভরা গুজরাটের কচ্ছের রাণে দুটো হোটেল খুলেছে মোদী সরকার।আর দুই গুজরাটি ব্যবসায়ী আম্বানি আদানির হাতে সব সম্পদ তুলে দিচ্ছে।ন্যানো সিঙ্গুর থেকে সানন্দে গুজরাটে চলে গিয়েছিল ন্যানো।মাত্র দেড় হাজার লোকের চাকরি হয়েছিল।


৩ বছর পর গুজরাট থেজে কারখানা উঠে গিয়েছে।এদিনের সভায় উপস্থিত ছিলেন পাথর প্রতিমা কেন্দ্রের বিধায়ক সমীর জানা,রাজ্য সভার সাংসদ শুভাশিষ চক্রবর্তী,রাজ্য তৃণমূলের মুখমাত্র দেবাংশু ভট্টাচার্য প্রমুখ।এদিনের সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.